বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৮ জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, মাদক, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে ২২৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সকল থানা ও ইউনিটে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন