সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বেশি দামে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম
ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ
expand
ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিষ্ঠান দুটি প্রতি লিটার তেল ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি করছিলো। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন