শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে দৃষ্টিনন্দন মেহরাব নির্মাণের কাজ শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম
expand
টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে দৃষ্টিনন্দন মেহরাব নির্মাণের কাজ শুরু

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নতুনভাবে দৃষ্টিনন্দন মেহরাব নির্মাণের কাজ শুরু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে এ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ঈদগাহ মাঠের চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন এবং মাঠের সৌন্দর্যবর্ধনে চতুর্দিক জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় তিনি বলেন, “টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। এর সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন আমাদের সকলের দায়িত্ব।”

নতুন মেহরাবটি আধুনিক নকশায় নির্মিত হবে, যাতে একদিকে ঐতিহ্য বজায় থাকে, অন্যদিকে স্থাপত্যে থাকে নান্দনিক ছোঁয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন