বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand

সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিনের ছোট ভাই জুয়েল মিয়া জানান, শুক্রবার (১৪ আগস্ট) গ্রামের শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করলে তাকে চড় মারা হয়। বিষয়টি নিয়ে ওই শিশুর বাবা গ্রামের আব্দুল লতিফের কাছে বিচার চান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

জুয়েলের অভিযোগ, শুক্রবার বিরোধ মীমাংসার জন্য তিনি এগিয়ে গেলে কয়েকজন তার ওপর হামলা চালায় ও মারধর করেন। পরে শনিবার দুপুরে তাদের বাড়ির সামনে গিয়ে কয়েকজন গালিগালাজ করতে থাকেন। এ সময় আল আমিন এর প্রতিবাদ করলে ১৫-২০ জন লোক দা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আল আমিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় রানা মিয়া (৩০) ও রবিন মিয়া (২৫) নামে আরও দুইজন আহত হয়েছেন।

নিহত আল আমিনের পরিবারের অভিযোগ, একই গ্রামের আব্দুর নুর, আব্দুল লতিফ, আব্দুল কুদ্দুস, সুলতান, মহিবুর, মোফাজ্জল, আতাবুর, আব্দুর শহীদ ও জাকিরসহ কয়েকজন হামলা চালায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দুই শিশুর মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছিল। এর জের ধরে আজ দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আল আমিন নামে একজন নিহত হয়েছে ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের আটক করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank