বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:২১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জরুরি উন্নয়নকাজে আজ শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুতের সুনামগঞ্জের তাহিরপুর সাব-জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ বিষয়ে সহকারী ম্যানেজার আলাউল হক সরকার বলেন, উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

এতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup