

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী রাহিদ মান্নান লেলিন তালুকদার বলেছেন, “বিগত সরকারের দুঃশাসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। কোন চক্রান্তই আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবেনা। নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করা হলে তার কঠোর জবাব দেবে জনগণ। ”
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় একথা বলেন।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সরকারের সভাপতিত্বে এবং সলঙ্গা যুবদলের আহবায়ক রাশিদুল হাসান পাপনের সঞ্চালনায় ঘুড়কা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে কর্মীদের মাঝে নির্বাচনী উদ্দীপনা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন