

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে শহরের সয়াধানগড়া ও কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক হেদায়েত ইসলাম (৩২), পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন শুভ (১৮) পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫) এবং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ খোকন মিয়া (৩৮)।
পুলিশ আরও জানায়, গতকাল রোববার ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের সাবেক নেতা সোহান শেখের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে সয়াধানগড়া ও কালীবাড়ি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

