মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলজোড় নদীর পাড়ে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
expand
ফুলজোড় নদীর পাড়ে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর পাড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

নিহত ব্যক্তি জাহের আলী আকন্দ (৬৫)। তিনি সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি অটোভ্যান চালাতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নদীর ধারে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় জাহের আলী অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পান তারা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা আছে কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের ভাষ্য, ফুলজোড় নদীর আশপাশের এলাকায় অতীতেও কয়েকবার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup