সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ জামায়াতের 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ এএম
আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি
expand
আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি

সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের ডুমুরইছা গ্রামে জামায়াতের দাঁড়িপাল্লার মিছিল থেকে ধানের শীষের মিছিলে হামলার অভিযোগ করেছে বিএনপি।

এ ঘটনায় ৬ জন আহত হয়েছে বলেও দাবি করেছে বিএনপি।

তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা জামায়াতের ক্যাম্পেইনেই বিএনপির লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেছে জামায়াত। দাবি তাদের ওপরে হামলায় আহত হয়েছেন কয়েকজন।

রোববার রাত সারে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার বলেন, এঘটনায় এখানে ৬ জন চিকিৎসা নিতে এসেছিলেন।

এরমধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেলেও ভর্তি আছে আরও তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এদিকে হাসপাতালে ভর্তি আহত ও তার স্বজনেরা জানান, তারা ধানেরশীষের মিছিল করছিলেন।

পাশ দিয়ে যায় দাঁড়িপাল্লার মিছিল। এরপর হঠাৎই দেশীয় অস্থ নিয়ে দাঁড়িপাল্লার মিছিল থেকে ধানেরশীষের মিছিলে হামলা করা হয়।

এদিকে হামলার অভিযোগ তুলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু আহতদের বরায় দিয়ে বলেন, দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ৩-৪শ ব্যক্তি স্লোগান দিয়ে হামলা চালিয়ে তাদের আহত করে।

আমরা নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি বলেও জানান তিনি।

তবে ঘটনায় পাল্টা অভিযোগ করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি এবং সিরাজগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, বিএনপির নেতাকর্মীরাই জামায়াতের ক্যাম্পেইনে হামলা করে আমাদের মোটরসাইকেল ভাংচুর করেছে এবং আমাদের ৪-৫ জনকে আহত করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনও লিখিত অভিযোগ আসেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X