সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধ্বসে দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধ্বস
expand
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধ্বস

সিরাজগঞ্জে করোনাকালিন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত আস্থায়ী বেসিনে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় চাপা পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহতেরা হলো, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে শিশুপূত্র রায়হান ও একই গ্রামের সজিব সেখের শিশু কন্যা সুমি। আহতেরা হলো, চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের শিশু পূত্র আবির ও একই গ্রামের সামিদুলের শিশু কন্যা সানজিদা।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে সদর উপজেলার শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত বেসিনে উঠে খেলা করছিল চার শিশু। হঠাৎই বেসিনটি ধ্বসে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সানজিদা।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X