শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হানিট্রাপে অভিযোগে নারীকে গণধোলাই, পুলিশে দিলো স্থানীয়রা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
হানিট্রাপে অভিযোগে নারীকে গণধোলাই
expand
হানিট্রাপে অভিযোগে নারীকে গণধোলাই

শরীয়তপুরে মাদক বিক্রি ও হানিট্রাপের অভিযোগে এক নারীকে গনধোলাই দিয়ে বিদ্যুতের খুটির সাথে বেঁধে মাথার চুল কেটে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

শনিবার সকাল ১০ টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ স্থানীয় বাসিন্দা সুলতানা আক্তার মলি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যাক্তিকে পরকিয়ার জালে ফাসিয়ে অর্থ আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এলাকার লোকজন একাধিকবার তাকে সতর্ক করলেও কোন সুরাহা মেলেনি। সবশেষ শনিবার সকালে তিনি ঢাকা থেকে বাড়িতে আসলে স্থানীয় লোকজন তাকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পড়িয়ে রাখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। তবে অভিযোগ অস্বীকার করেন ভুক্তভোগী সুলতানা আক্তার মলি, তিনি বলেন পূর্ব শত্রুতার জেরেই তার উপর হামলার ঘটনা ঘটেছে।

শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম বলেন তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন