

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় সাত লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী মাদরা, তলুইগাছা, বৈকারী, ঝাউডাঙ্গা, সুলতানপুর, হিজলদী ও চান্দুরিয়া বিওপির আওতায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির টহল দল কলারোয়ার আমবাগান এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
তলুইগাছা বিওপি চারাবাড়ি এলাকা থেকে ৩০ হাজার টাকার ওষুধ, ঝাউডাঙ্গা ক্যাম্প গোবিন্দকাঠি মাঠ থেকে ৭০ হাজার টাকার ওষুধ, হিজলদী বিওপি বড়ালী পোস্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, বৈকারী বিওপি কাপালিপাড়া থেকে ৭০ হাজার টাকার ওষুধ, আর সুলতানপুর ও কাকডাঙ্গা বিওপি যৌথভাবে ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ওষুধ উদ্ধার করে।
এ ছাড়া চান্দুরিয়া বিওপির টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে এসব মালামাল আনা হচ্ছিল শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে বিক্রির উদ্দেশ্যে। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি দেশীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, উদ্ধার করা পণ্যগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দেশের অর্থনীতি সুরক্ষা ও সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন