

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিএনপির রাজনীতিতে ফের তোলপাড়।
এক সময় ফুলের তোড়া হাতে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম এবার আবারও বিএনপির নেতৃত্বে ফেরার চেষ্টা করছেন।
ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৪ সালে পতিত আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. আ. ফ. ম. রুহুল হকের উপস্থিতিতে রফিকুল ইসলাম দল পরিবর্তন করেন।
তখন তাঁর সঙ্গে আরও প্রায় চল্লিশজন বিএনপি নেতা–কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। কিন্তু এখন সেই রফিকুলই নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়ে সম্প্রতি মনোনয়ন ফরম কিনেছেন।
নলতা ইউনিয়ন বিএনপির নেতারা বলছেন, দলের কঠিন সময়ে যাঁরা মুখ ফিরিয়েছিলেন, তাঁদের পুনরায় দলে নেওয়া মানে ত্যাগীদের অবমূল্যায়ন করা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুল ইসলাম বলেন, আওয়ামী লীগে যোগ দেওয়া কেউ পুনরায় বিএনপিতে ফিরতে পারবেন না। অভিযোগ উঠলে দলীয়ভাবে তদন্ত হবে।
তবে স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, রফিকুল ইসলামের বিষয়ে অভিযোগ দিলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে দলের ভেতরে ক্ষোভ দানা বেঁধেছে।
ইউনিয়নের এক নেতা বলেন, হাইব্রিড রাজনীতিকে প্রশ্রয় দিলে নলতায় বিএনপির অস্তিত্ব টিকবে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছিলাম ঠিকই, কিন্তু লিখিতভাবে নয়। আমি বিএনপির আদর্শ ছাড়িনি, আবারও দলের হয়ে কাজ করতে চাই।
মন্তব্য করুন