

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে কৃত্রিমভাবে পাকানো এসব আম বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দ করা আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাক থেকে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি। প্রাথমিকভাবে জানা গেছে, এসব আম অপরিপক্ব অবস্থায় কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে পাকানো হয়েছিল।
পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার বিনেরপোতা এলাকার ময়লার ভাগাড়ে নিয়ে জব্দকৃত আমগুলো ধ্বংস করা হয়।
মন্তব্য করুন