বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোল নিতে ছেলের মোটরসাইকেল নিয়ে দীর্ঘ লাইনে মা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে তীব্র ভোগান্তি দেখা দিয়েছে, যার একটি মানবিক চিত্র ধরা পড়েছে মুন্সিগঞ্জ এলাকার এক ফিলিং স্টেশনে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ ডেমলা ফিলিং স্টেশন-এ দেখা যায়, মোটরসাইকেল চালক সাগর বৈদ্যের মা বিথিকা রানী বৈদ্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন ছেলের জন্য পেট্রোল সংগ্রহ করতে। তেল সংকটের কারণে সাগর বৈদ্য আপাতত মোটরসাইকেল চালানো বন্ধ রেখে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছেন।

সারাদেশে জ্বালানি তেলের সংকট কাটাতে ৫ দিন অপেক্ষার পর আজ তেল সংগ্রহ করা যাবে জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ ফিলিং স্টেশন থেকে ইউনিয়ন ভিত্তিক তেল সংগ্রহের ঘোষণা দিলে, পাম্প কর্তৃপক্ষ মুন্সিগঞ্জ ইউনিয়নের তেল দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

মুন্সিগঞ্জ ফিলিং স্টেশন থেকে তিনটি ইউনিয়নের তেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বুড়িগোয়লিনি ইউনিয়নে পেট্রোল দেওয়ার সময়ে ব্যাপকভাবে অব্যবস্থাপনার সৃষ্টি হয়। একপর্যায়ে ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মুন্সিগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজারকে বেপরোয়া মারধর করে। সে কারণে ফিলিং স্টেশন ৫দিন তেল দেওয়া বন্ধ রাখে।

মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী দুই হাজারের অধিক মোটরসাইকেল ব্যবহার করে। স্থানীয় মোটরসাইকেল ভাড়া চালকরা নিরুপায় হয়ে বেকার হয়ে পড়ছে। আবার কেউ কেউ ভিন্ন পেশার কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে সেই পরিবারের নারীকে দেখা গেছে পেট্রোল সংগ্রহ করতে।

৩ সন্তানের জননী বিথিকা রানী বলেন, ‘আমার ছেলে সাগর বৈদ্য মোটরসাইকেল ভাড়া চালানোসহ কৃষি কাজ করে সংসার চালায়। সময় মতো তেল না পাওয়ার কারণে কৃষি কাজে শ্রম দিতে গেছে। আমি এই দুই দিন তেলের লাইনে অপেক্ষা করছি। গতকাল তেল দেওয়ার খবর শুনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছি।’

“এই ফিলিং স্টেশনে সকাল ৭টা থেকে সাড়ে ৯ পর্যন্ত সরকারি বেসরকারি চাকরিজীবীদের তেল দিয়েছে। পরে সাধারণ জনগণের লাইনে কিছু তেল দেওয়া হয়েছে। তাছাড়া ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ম ছাড়াই তেল দেওয়া হচ্ছে। আমরা দীর্ঘ লাইনে রাস্তার দুই পাশে প্রায় ২/৩শ' মোটরসাইকেল গাড়ি নিয়ে অপেক্ষা করছি কখন তেল পাবো জানি না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন