

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক গণমাধ্যমকে জানান, আটক করার পর রত্নাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শামিমা পারভীন রত্না সদর থানার মেহেদী মার্কেট এলাকার বাসিন্দা। তিনি শওকত হোসেনের মেয়ে এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এদিকে, সম্প্রতি রাজধানীর গুলশান-১ এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে গুলশান থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
পরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মন্তব্য করুন
