

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিনের সমর্থকদের হামলার এ অভিযোগ উঠে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, ফুটবল প্রতীকের কয়েকজন সমর্থক মোজাম মোড়ে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের একদল ব্যক্তি অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলায় কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীরসহ আরও কয়েকজন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পক্ষের দাবি, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন এ হামলায় জড়িত ছিলেন।
তবে এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন