বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলা কেটে গৃহবধূ হত্যা, অভিযোগে মামা আটক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
গলা কেটে গৃহবধূ হত্যা, অভিযোগে মামা আটক
expand
গলা কেটে গৃহবধূ হত্যা, অভিযোগে মামা আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকায় বন্না আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গলা ও হাত কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত বন্না আক্তার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী। ঘটনার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্বামী সুমন মিয়া মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের আপন মামা সোহেলকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্বজনরা জানান, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় বন্নার। সংসার স্বাভাবিক চললেও সম্প্রতি কিছু পারিবারিক বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা বাইরে গেলে তিনি বাড়িতে একা ছিলেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী সুমন মিয়া বলেন, “এটি হত্যা হলে জড়িতদের বিচার চাই। আত্মহত্যা হলে আমার কোনো অভিযোগ নেই।”

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup