

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন না থাকায় রংপুর- ৩ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করলেন তৃতীয় লিঙ্গের আলোচিত প্রার্থী সেই রানী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে জরুরী সংবাদ সম্মেলন নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তিনি হরিণ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছিলেন।
নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন হতে রংপুর -৩ আসনের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারনা করে বেড়িয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় সারাদেশে ব্যপক আলোচনা শুরু হয় রানীকে নিয়ে ৷ নির্বাচনের মাঠে প্রান্তিক পর্যায়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ায় বেশ সাড়া পাচ্ছিলো তিনি।
সংবাদ সম্মেলনে রানী বলেন, প্রিয় জন্মভূমির কাছে হিজরা জনগোষ্ঠীসহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবীতে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর- ৩ আসন থেকে আমার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা ঘোষণা দিচ্ছি। এসময় নিজের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সম্মানিত ভোটারদের প্রতি আমার প্রার্থীতা প্রত্যাহারের প্রেক্ষিতে হরিণ প্রতীকে ভোট না দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আনোয়ারা ইসলাম রানী অভিযোগ করে আরও বলেন, যুগের পর যুগ ধরে বাংলাদেশে হিজরা জনগোষ্ঠী, আদিবসী, হরিজনসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী নিজ দেশেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পৈত্রিক সম্পত্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তারা বৈষম্যের শিকার হয়ে আসছে। তীব্র ক্ষোভ নিয়ে তিনি আরও বলেন, সামাজিক বঞ্চনা একসময় এমন পর্যায়ে পৌঁছেছিলো যে লাশ দাফন করতেও একসময় বাঁধার সম্মুখীন হতে হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক।
রংপুর-৩ (সিটি কর্পোরেশন - সদর) আসন থেকে দ্বিতীয় বারের মতো সতন্ত্র প্রার্থী হয়ে লড়ছিলেন 'ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা’র সভাপতি আনোয়ারা ইসলাম রানী । এই আসনে রানী প্রতিদ্বন্দীতা করছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও আসনটির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (লাঙ্গল), বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু (ধানের শীষ) ,জামায়াত ইসলামির প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) , বাসদের আব্দুল কুদ্দুসের (মই) সঙ্গে ।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী " ঈগল " প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।
মন্তব্য করুন
