বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আজাদ আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
আটকৃত আবুল কালাম আজাদ
expand
আটকৃত আবুল কালাম আজাদ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর ঈদগা মাঠ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

আটকের পর আবুল কালাম আজাদকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন সেনাবাহিনী সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদকে থানায় হস্তান্তর করেছেন এখনো আইনগত প্রক্রিয়া শেষে হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X