

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে রাসেল মাহমুদ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেন রাসেল মাহমুদ। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শনিবার বিকেলে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন। একইসঙ্গে একটি ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি অসংযত ভাষা ব্যবহার করেছেন। এজন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আশ্বাস দেন।
ক্ষমা চেয়ে দেওয়া পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদলের কর্মী বলে উল্লেখ করেন। ভিডিও বক্তব্যেও তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানান।
এ বিষয়ে বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ বলেন, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা অভিযুক্তকে গতকাল রাতে গ্রেপ্তার করেছি। আজকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
