শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবিতে পুঠিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় চত্বরে সর্বস্তরের শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ, ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।

সভায় পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রহুল আমিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর আলম ও আশরাফুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজশাহী জেলা বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক মো. সিরাজুল হক। তিনি বলেন,

“শিক্ষক সমাজ বছরের পর বছর অবহেলিত। আমরা ন্যায্য দাবি আদায়ে রাজপথে নেমেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এছাড়া আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন, বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আ. হামিদ, জিয়া পরিষদের পুঠিয়া উপজেলা আহ্বায়ক ও কাঠালবাড়ি আবুল কাশেম কলেজের প্রভাষক মো. নাজমুল হোসেন মুক্তা, ফোরামের সভাপতি মো. শেখ ইব্রাহিম বাবু, শলুয়া কলেজের উপাধ্যক্ষ মো. আবু মিল্লাত দুলু, বেলপুকুর আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মান্নান এবং বালেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ আলী।

এছাড়া চারঘাট আলহাজ আ. হাদী কলেজের প্রভাষক মোছা. নার্গিস আক্তার, জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক মো. জিয়াউর হক রতন, শলুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. বাবুল হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, নন্দনগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মাসুদুজ্জামান এবং উপদেষ্টা গোলাম কিবরিয়া টুটুলসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন।

বক্তারা শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, জাতীয়করণ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা সরকারকে শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষক সমাজের অধিকার, জাতীয়করণ ও শিক্ষাক্ষেত্রে কাঠামোগত উন্নয়নের দাবিগুলো তুলে ধরা। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন