শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী ঘরে ঢুকে দেখেন স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী যুবক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:১৫ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে ফিরে এসে স্ত্রীকে ধর্ষণের সময় হাতেনাতে দেখে ফেলেন তার ভ্যানচালক স্বামী। পরে ভুক্তভোগী নারী প্রতিবেশী জুয়েলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে, উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্প এলাকায়। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাব আলীর ছেলে জুয়েল (৩৫)। ভুক্তভোগী নারী ওই এলাকার এক ভ্যানচালকের স্ত্রী (২৮)।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সেদিন রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে ঘরে ঢুকতেই স্বামী দেখতে পান-প্রতিবেশী জুয়েল তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করছে। স্বামী উপস্থিতি টের পেয়ে জুয়েল দ্রুত পালিয়ে যায়।

পরে বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালে তারা গোপনে মীমাংসার চেষ্টা করেন, তবে ভুক্তভোগী ও তার স্বামী তাতে রাজি হননি।

পরদিন (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ নিজে বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।

পুঠিয়া থানার ওসি জানান, অভিযোগটি আমরা গ্রহণ করেছি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন