শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় ছদ্মবেশে রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম
expand
পাংশায় ছদ্মবেশে রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

রাজবাড়ীর পাংশা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

এ সময় তারা ছদ্মবেশে সেবা গ্রহণের চেষ্টা করলে জানতে পারেন, দলিল লেখকরা সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নিচ্ছেন। বিষয়টি নিয়ে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের সতর্ক করে দুদক।

অর্থ আত্মসাতের অভিযোগ যাচাইয়ের জন্য টিম স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর রেজিস্টার, ব্যাংক চালানের কপি ও অন্যান্য রেকর্ড সংগ্রহ করে।

দুদক সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সংগৃহীত নথি যাচাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

অভিযানে দুদক সহকারী পরিদর্শক মো. শামীমসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন