শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৫২ পিএম
নিহত রোমান সরদার
expand
নিহত রোমান সরদার

রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান সরদার একই গ্রামের নাছির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

প্রত্যক্ষদর্শী জিয়া মণ্ডল জানান, খেলতে খেলতে রোমান বাড়ির পাশে থাকা প্রায় ১৫ ফুট উঁচু একটি আমগাছে ওঠে। একপর্যায়ে গাছের একটি ডাল ভেঙে গেলে সে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় মাথা নিচের দিকে থাকায় তার ঘাড়ে গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তর কুমার ঘোষ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা লিখিত আবেদন পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন