মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম
গ্রেপ্তারকৃত মো. শাওন মৃধা (৩৬)
expand
গ্রেপ্তারকৃত মো. শাওন মৃধা (৩৬)

রাজবাড়ীতে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)-কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর এলাকার মো. হান্নান মৃধার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার মামলা নম্বর- ৩৭, তারিখ- ১২/০২/২০২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকে সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
46'
1 - 0
43' Marcus Holmgren Pedersen
World Cup