সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় ইজিবাইক চালক নিহত 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ এএম
expand
বালিয়াকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় ইজিবাইক চালক নিহত 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোশাররফ হোসেন (৩৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে রাজবাড়ী–বালিয়াকান্দি সড়কে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ (বার্থা) গ্রামের বাতেন মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সড়কের মাঝখানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় এবং ইজিবাইকটি রাস্তার একপাশে অবস্থান করছিল। গাড়িটির তেমন দৃশ্যমান ক্ষয়ক্ষতি ছিল না।

ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা কোনো যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করেন। পরে বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X