শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আনসারের ডিউটি দেওয়ার প্রলোভনে ৬৫ জনের টাকা আত্মসাৎ   

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
অভিযুক্ত আখের আলী
expand
অভিযুক্ত আখের আলী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আনসারে ডিউটি দেওয়ার কথা বলে ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে আখের আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে জনতা।

জানা যায়, প্রায় ১০ দিন আগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে আখের আলী মধুখালী উপজেলায় আনসারে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ থেকে এক হাজার টাকা করে আদায় করেন।

কিন্তু দীর্ঘদিন পার হলেও আনসারের ডিউটির কোনো কাগজপত্র না আসায় তাদের সন্দেহ হয়। পরে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুর এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে জনতা তাকে আটক করে রাখে।

গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, “আমার স্ত্রীর কাছ থেকেও আনসারে ডিউটি দেওয়ার কথা বলে এক হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু কোনো ডিউটি দেওয়া হয়নি।”

এ বিষয়ে অভিযুক্ত আখের আলী জানান, তিনি ৬৫ জনের কাছ থেকে নেওয়া টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমানের কাছে দিয়েছেন। তবে তিনি কাউকে ডিউটি দিতে পারেননি।

অন্যদিকে, মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আখের আলীর কাছ থেকে আমি কোনো টাকা নেইনি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন