বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় এসিল্যান্ড হিসেবে সুদীপ্ত দেবনাথের যোগদান

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
মঠবাড়িয়ায় এসিল্যান্ড হিসেবে সুদীপ্ত দেবনাথের যোগদান
expand
মঠবাড়িয়ায় এসিল্যান্ড হিসেবে সুদীপ্ত দেবনাথের যোগদান

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সুদীপ্ত দেবনাথ। আজ (বুধবার) তিনি আনুষ্ঠানিকভাবে মঠবাড়িয়ায় যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার প্রমূখ।

এর আগে তিনি জেলার কাউখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখে তিনি কাউখালীতে যোগদান করেছিলেন। সেখানে কর্মকালীন সময়ে তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি সম্পদ রক্ষা এবং সাধারণ মানুষের জন্য ভূমি সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসিত হন।

প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মঠবাড়িয়ার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলামকে কাউখালী উপজেলায় বদলি করা হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হলেন সুদীপ্ত দেবনাথ।

নবনিযুক্ত এসিল্যান্ড সুদীপ্ত দেবনাথ মঠবাড়িয়ায় যোগদান করায় উপজেলার ভূমি ব্যবস্থাপনায় নতুন গতি আসবে এবং জনদুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। জনস্বার্থে জারিকৃত এই আদেশের মাধ্যমে দুই উপজেলার ভূমি প্রশাসন আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X