শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে নিয়োগ পরীক্ষায় সহায়তার অভিযোগে ৩ জনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলার শেরে-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থী ও বিদ্যালয়ের দুই কর্মচারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের ১৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দণ্ডাদেশ দেন। এদিন ওই বিদ্যালয়ে উপ-খাদ্য পরিদর্শক (১৩তম গ্রেড) পদে বাছাই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার শৌলা এলাকার পরীক্ষার্থী মো. কামরুল খান (২৮), শেরে-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব সহকারী আউয়াল হোসেন ও নৈশপ্রহরী মো. শহিদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, “পরীক্ষার হলে গুনগুন শব্দ শোনার অভিযোগে একজন পরীক্ষার্থীকে সন্দেহ হলে তার কাছ থেকে একটি ডিভাইস উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিদ্যালয়ের দুই কর্মচারীর সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদেও সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এ ঘটনায় দণ্ডবিধি ১৮৬০ সালের ১২৮ ধারায় তিনজনকেই সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা রিমি বলেন, “পরীক্ষা চলাকালীন সময় ১৯ নম্বর কক্ষে ডিভাইস ব্যবহারের অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমি ঘটনাস্থলে যাই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তিনজনকে সাজা দেওয়া হয়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন