শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপা-কলাগাছিয়া সড়কে বেহাল দশা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর থেকে কলাগাছিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে এই সড়কটির কাজ এখনো সম্পন্ন হয়নি।

প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই সড়কের মধ্যে মাত্র ৪ কিলোমিটার অংশে আংশিক কাজ হয়েছে।

বাকি অংশ জুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত ও ভাঙাচোরা স্থান রয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা ও জলাবদ্ধতা তৈরি হয়। ফলে পথচারী থেকে শুরু করে মোটরসাইকেল, ইজিবাইকসহ ছোট যানবাহনের চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

স্থানীয় মোটরসাইকেল চালক ইমরান বলেন, “প্রায় প্রতিদিনই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। বৃষ্টি হলে আরও কষ্ট হয় আমাদের, কারণ তখন ছোট ছোট গর্তে যানবাহন ডুবে যায়।”

এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তবে রাস্তার বেহাল দশার কারণে চলাচল যেমন কষ্টকর, তেমনি ব্যাহত হচ্ছে স্থানীয় বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমও। বিশেষ করে বর্ষার সময় কাদা ও জলাবদ্ধতার কারণে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম এনপিবিকে জানান, “গলাচিপা থেকে কলাগাছিয়া পর্যন্ত রাস্তাটি দুই ভাগে বিভক্ত। গলাচিপা থেকে চিকনিকান্দি পর্যন্ত ৪ কিলোমিটার কাজ হয়েছে, বাকি অংশের কাজ চলতি অর্থবছরের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়া চিকনিকান্দি থেকে কলাগাছিয়া পর্যন্ত অংশটি এলজিইডির আরসিআইপি প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে পরবর্তী অর্থবছরে কাজ শুরু হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন