বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন জামায়াতের আমির

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
মো. দ্বীন ইসলাম শুভ
expand
মো. দ্বীন ইসলাম শুভ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন মো. দ্বীন ইসলাম শুভ।

তিনি মহিপুর থানার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ছিলেন। একইসঙ্গে তিনি মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল (অর্থবিষয়ক)-এর দায়িত্বে ছিলেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মো. দ্বীন ইসলাম শুভ লিখেছেন, গত ৫ আগস্টের পর তিনি জামায়াতের রাজনীতিতে যুক্ত হন।

ইসলামি হুকুমত প্রতিষ্ঠার আদর্শ থেকেই তাঁর রাজনীতিতে আসা। তবে পরবর্তী সময়ে দলীয় পর্যায় থেকে পাওয়া কিছু বার্তা তাঁর আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে। এ কারণে তিনি জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

মহিপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. তোফাজ্জল সিপাহি বলেন, ৫ আগস্টের পর অনেকেই জামায়াতের রাজনীতিতে যুক্ত হয়েছেন। শুভও তখন যুক্ত হন। প্রথমে তাঁকে ইউনিয়ন বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয়।

পরে ৭ নম্বর ওয়ার্ডের আমীরের দায়িত্ব পান। তবে দায়িত্ব পালনে তাঁর কিছু ত্রুটি ছিল। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, তা সংগঠনের পক্ষ থেকে নিশ্চিতভাবে জানা নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন