সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু-স্বচ্ছ ও অবাধ একটা নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
পঞ্চগড়ে সারজিস আলম
expand
পঞ্চগড়ে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঅঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল সহ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল- সবাই ঐক্যবদ্ধ, একটি সুষ্ঠু স্বচ্ছ ও অবাধ একটা নির্বাচনের জন্য। যে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ম দিনের মতো নির্বাচনী প্রচারণায় সারজিস সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক বরেন। একই সাথে ভোটারদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে জোটের পক্ষে শাপলা কলিতে ভোট চান।

সারজিস তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বা বাইরে বসে কোন দেশ বা অন্য কোন এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ঐদিন আর নেই। এই তরুণ প্রজন্ম বিপ্লবী প্রজন্ম অভ্যুত্থানের প্রজন্ম এখনো ঘুমায় নাই। তারা জেগে আছে- যে কোন সময় প্রয়োজনে মাঠে নামবে। এবং আমরা স্পষ্ট করে বলি ওই বাইরে বসে থেকে অনেক কিছু বকা যায়। বাংলাদেশে এসে বলুক- তারপর বাংলাদেশের মানুষ দেখাবে তাদের অবস্থান কেমন-কি।

পঞ্চগড়ের তরুণ প্রজন্ম যেমন অভ্যুত্থানের লড়াই করে এই পঞ্চগড়কে মুক্ত করেছে, পুরো বাংলাদেশের প্রজন্ম বাংলাদেশকে মুক্ত করার কাজ করেছে একইভাবে। পঞ্চগড়ের স্কুল কলেজে পড়ুয়া বা বিদ্যালয়ে পড়ুয়া ভাই-বোনেরা ও তরুণ যারা আছেন, তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কাদের হাতে দিতে চায়। প্রশ্ন তুলে বলেন- যারা এক বছর ধরে জুলুম করেছে মানুষের সাথে, যারা মানুষের সাথে অন্যায় করে চাঁদাবাজি করেছে- মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তাদের হাতে দিতে চায়, নাকি যারা জুলুম না করে বরং ইনসাপের পক্ষে লড়াই করে গিয়েছে তাদের হাতে।

ইনসাফ প্রতিষ্ঠা নিয়ে সারজিস বলেন, আমরা দুইটা কাজ করতে পারি- এক প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার বন্ধ করা এবং প্রত্যেকটা জায়গায় জনগণের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা। যা আমরা নির্বাচিত হলে করবো।

ভোট ও প্রত্যাশা নিয়ে সারজিস আলম বলেন, মাঠ পর্যায়ে মানুষের ব্যাপক সারা পাচ্ছি। মানুষ শুধু একটা কথাই বলছে- আমরা এখন চুপচাপ আছি কিন্তু ভোটের দিন আপনারা ব্যালটের বিপ্লব দেখবেন। ইনশাল্লাহ আমরা যদি ১২ ফেব্রুয়ারি একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি প্রশাসন থেকে সরকারের সার্বিক সহযোগিতায় এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতায় তাহলে পঞ্চগড়-১ আসন না পুরো বাংলাদেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার গঠন করবে ইনশাল্লাহ।

এদিকে বিএনপির সংবাদ সম্মেলন নিয়ে বলেন, আমাদের পঞ্চগড়-১ আসনের বিএনপি'র প্রার্থী যদি মনে করে প্রশাসন আমাদের সহযোগিতা করতেছে. তাহলে তারা নিজেদের দোষ ঢাকার জন্য একটা মিথ্যা ব্লেম দিয়েছে। এটা ব্লেম গেম আর কি। আর যেটা করে নিজেদের দোষ ঢাকা যায়।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও দেশের মানুষ এনসিপির পক্ষে- ১১ দলীয় জোটের শাপলা কলির পক্ষে রয়েছে বলেও জানান তিনি।

এসময় জোটের নেতাকর্মী, জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X