শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাস সফর থেকে ফিরেই জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

‎পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন
expand
জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

‎এক সপ্তাহের বেশি সময় সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের কাছে ভোটের প্রচার-প্রচারণা শেষে দেশে ফিরে ব্যাপক মোটরসাইকেল শোডাউন দিলেন পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

‎বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে পাবনার আতাইকুলা কলেজ মাঠে আসলে হাজারো মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পাবনা টার্মিনাল দিয়ে শহরের আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় হয়ে টার্মিনালের দারুল আমান ট্রাস্টের গেটে শেষ হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, প্রবাসীরা এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ৫৪ বছরের ইতিহাসে এবার বিদেশীদের কল্পনা যে তারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখেছে।আগামী নির্বাচনের আগেই তারা ছুটি নিয়ে দেশে আসবেন। আর যারা ভিসা জটিলতায় দেশে আসতে পারবেন না তারা সরকারের বিশেষ সিস্টেমে ভোট দিবে ওখানে থেকেই।

‎এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার, পাবনা পৌর আমির আব্দুল লতিফ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সদর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন