

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার আটঘরিয়ায় উপজেলা জামায়াতের উদ্যোগে বার্ষিক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ আসনের সম্ভাব্য প্রার্থী আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গোলাম রাব্বানী খান জুবায়ের। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুল আলীম মাসুদ।
বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দিনসহ স্থানীয় নেতারা। সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া ও ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দুই শতাধিক রোকন অংশ নেন।
মন্তব্য করুন
