শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি  

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম
আন্তর্জাতিক নারী দিবস
expand
আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা ও সাঁথিয়া পৌরসভা উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাঁথিয়া পৌরসভা প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরসভা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সাঁথিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এর দিকনির্দেশনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব। এজন্য নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য ছিল—“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়-বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন