সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড্যাব পাবনা শাখার উদ্যোগে ইফতার মাহফিল 

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম
ড্যাব পাবনা শাখার উদ্যোগে ইফতার মাহফিল 
expand
ড্যাব পাবনা শাখার উদ্যোগে ইফতার মাহফিল 

ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনা শহরের নুরজাহান কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পাবনা ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ডাঃ তসলিমুল আরেফীন রতন ও সঞ্চালনা করেন ডাঃ আহমেদ মোস্তফা নোমান।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল।

এছাড়া উপস্থিত ছিলেন, পাবনা ২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তারা বলেন, মানবসেবায় নিয়োজিত চিকিৎসকদের উচিত সমাজের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখা।

ইফতার মাহফিলে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকসহ ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন