বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা 

‎ ‎হাতিয়া (‎নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
ছবি: এনপিবি
expand

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। হাতিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) দ্বীপ উন্নয়ন সংস্থার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া মোট ৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। ‎অনুষ্ঠানের উদ্বোধন করেন হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম. হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ এবং হাতিয়া কলেজের প্রভাষক অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্ল্যাহ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‎ ‎প্রধান বক্তা জিয়াউর রহমান রাহান বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি তাদেরকে সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।”

‎তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। ‎ ‎সভাপতির বক্তব্যে হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার যথাযথ মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে আমরা তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে চাই।”

‎তিনি বলেন, হাতিয়ার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

‎অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাতিয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank