শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ফিশিং বোটসহ ৪৫ জেলে আটক

হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:০২ পিএম
হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান ফিশিং বোটসহ ৪৫ জেলে আটক, বিপুল সামুদ্রিক মাছ জব্দ
expand
হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান ফিশিং বোটসহ ৪৫ জেলে আটক, বিপুল সামুদ্রিক মাছ জব্দ

নোয়াখালীর হাতিয়ায় সরকারের ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া বিশেষ অভিযান পরিচালনা করেছে। এতে বিপুল পরিমাণ মাছ, চারটি ফিশিং বোট এবং ৪৫ জন জেলে আটক করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই প্রজনন, উৎপাদন ও সংরক্ষণে ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর রাখতে কোস্ট গার্ডের তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১,৮০০ কেজি সামুদ্রিক ইলিশ, ২,৫০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এবং আনুমানিক ৩৭ লাখ ৮৫ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে বিধি ভঙ্গের দায়ে ৪৫ জেলেকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা।

পরে হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে আটক জেলেদের কাছ থেকে প্রতি জন ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। কোস্ট গার্ড জানায়, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার সময় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup