বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ
expand

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ও ঝড়ো বাতাসের কারণে বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সারা দেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে। জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় নিঝুম দ্বীপ। বর্তমানে আকাশ ঘন মেঘে ঢাকা এবং সমুদ্রের পানি প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠেছে।

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি শাকিল আহমেদ জানান, আজ দুপুর আড়াইটার দিকে সভা শেষ করে হাতিয়া ফেরার পথে ঘাটে গিয়ে দেখেন সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তিনি নির্ধারিত সময়ে কাজে ফিরে যেতে পারেননি। নিরুপায় হয়ে হোটেলে থাকছেন।

ট্রলার মালিক সমিতির সদস্য নাজিম উদ্দিন বলেন, সকল ধরনের দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল মালিকদের নির্দেশে বন্ধ রয়েছে।

নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার হাতিয়াতে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, মঙ্গলবার দুপুর থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ চলাচল বন্ধ ঘোষণা করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank