রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ড
expand
জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ড

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেতুভাঙ্গা এলাকায় নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় একদল সন্ত্রাসী মাও. বোরহান উদ্দিনের নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং অফিসের আসবাবপত্র ও নির্বাচনী প্রচারণাসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে অফিসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে রাতের আঁধারে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে।

আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় কারা এই জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X