বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আহত হান্নান মাসউদ

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম
আব্দুল হান্নান মাসউদ
expand
আব্দুল হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ চালানোর সময় অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা বলেন, ‘পেছন দিক থেকে একটি অটোরিকশা এসে হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর উঠে যায়।

প্রাথমিকভাবে অসুস্থ হলেও তিনি তখন প্রচারণা চালিয়ে যান। পরে জনসংযোগের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে বিশ্রামে রয়েছেন।’

আরেক প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান বলেন, ‘গণসংযোগ পরিচালনার সময় হান্নান মাসউদ ভাই দুর্ঘটনার শিকার হন। এ সময় একটি অটোরিকশা দ্রুতগতিতে চালাচ্ছিলেন অল্প বয়সী এক চালক।

সাধারণ জনগণের সঙ্গে করমর্দনের সময় পেছন দিক থেকে আসা অটোরিকশাটি হান্নান মাসউদের শরীরের সঙ্গে সামান্য লেগে যায়। এতে তিনি পায়ে আঘাত পান।’

তিনি আরও বলেন, ‘হান্নান মাসউদের এক্সরে করানো হয়েছে। এতে কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফুলে গেছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন এবং দু-একদিন বেড রেস্টে থাকবেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার গণসংযোগে ফিরবেন।’

আহত হান্নান মাসউদ বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। অটোরিকশাচালক ছিল অল্প বয়সী, এখানে কারও কোনো দোষ নেই।

তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও পরে জনসংযোগ চালিয়ে যাওয়ায় পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তবে আমি আশঙ্কামুক্ত রয়েছি। এটি কোনো পূর্বপরিকল্পিত নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup