শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা নারী নিহত, বাস সরিয়ে নেওয়ার অভিযোগ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
expand
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা নারী নিহত, বাস সরিয়ে নেওয়ার অভিযোগ

শেরপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী এসকে জননী পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশপথ সুইচগেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনায় ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একজন মহিলাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়, ফলে ঘটনাস্থলেই ওই নারীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় বাসটি দারিয়াপুর ট্রাক টার্মিনালে নেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির লিয়াজোঁয় বাসটি পরে আবার বিশ্বরোডের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনার পরও পুলিশ ঘটনাস্থলে না এসে উদাসীন ভূমিকা পালন করছে। এলাকাবাসীর দাবি—দায়িত্বে অবহেলা করা পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন