শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ১২ হাজার মিটার জাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান
expand
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান

চাঁপাইনবাবগঞ্জের সদর এবং শিবগঞ্জ উপজেলায় বিজিবির সহায়তায় পদ্মা নদীতে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ সময় জব্দ ৭ কেজি ইলিশ মাছ সরকারি শিশু পরিবার ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী নৗকা নিয়ে নদীতে অভিযান চালান মৎস কর্মকর্তারা।

সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এলিজা খাতুন বলেন, ‘গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাখের আলী, আলিমনগর এলাকায় পদ্মা নদীতে চালানো অভিযানে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যও ৭টি কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ হয়।

পরে জালগুলো আলিমনগর ঘাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ মাছ সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।’

শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের অফিস সহাকারী ভাস্কর কুমার বসাক জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বোগলাউড়ি, মনোহরপুর ও দশরশিয়া এলাকায় পদ্মানদীতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ জব্দ করা হয়।

পরে দশরশিয়া এলাকায় নদীর চরে জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ ২ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন