শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে এক যুবকের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:১৩ পিএম
বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে এক যুবকের মৃত্যু
expand
বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে এক যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম মো. মিলন (৩৫)।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।

মিলন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুর এলাকার নওসেদ আলীর ছেলে। তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম তুহিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে আব্দুস সালাম তুহিন ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল।

শনিবার তুহিনপন্থীরা আমিনুলের সমর্থক তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করে। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার সকালে আমিনুলের অনুসারীরা পাল্টা আক্রমণ চালায়।

দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তাদের মধ্যে মিলন বুধবার সন্ধ্যায় মারা যান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। কেউ অভিযোগ না দিলে পুলিশ নিজ উদ্যোগে মামলা দায়ের করবে।

এদিকে, বিএনপির দুই নেতাই দাবি করেছেন, এ ঘটনা রাজনৈতিক নয়। তাদের বক্তব্য, সংঘর্ষটি মূলত স্থানীয় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে ঘটেছে, রাজনৈতিক উদ্দেশ্যে নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন