সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, "জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না"

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:২৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারা দিয়েছে কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার রানিনগরসহ আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ দিনভর নদীপাড়ে অবস্থান নেয়।

এর আগে সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নদী ও স্থলপথে ৪০-৫০ জনের একটি দল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে আসে। এসময় স্থানীয় কয়েকজন বাঁধা দিলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করতে যায় তারা। পরে গ্রামবাসী বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসিল্যান্ড ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, কয়েক দফায় নদী ভাঙনের শিকার হয়ে পদ্মা নদীতে বাঁধ থাকা এলাকায় বসতবাড়ি করেছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। দফায় দফায় এখানে বালু উত্তোলন না করতে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনকে দাবি জানিয়েছে স্থানীয়রা। কিন্তু তা মেনে কয়েক হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধের নিচেই বালু উত্তোলনের বারবার চেষ্টা চলছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন দিয়ে হলেও বালু উত্তোলন করতে দেয়া হবে না বলে জানান গ্রামবাসী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, বালু উত্তোলনে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। পরবর্তীতে এসি ল্যান্ডের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এমনকি ঘটনাস্থলে উত্তেজনা থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Brazil VS Japan
37'
0 - 1
29' Kaishu Sano
World Cup