সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি নারী গ্রেপ্তার
expand
চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একাধিক মামলার আসামি ও কথিত মাদক কারবারি এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সদর মডেল থানার হুজরাপুর রেলবাগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের নেতৃত্বে পরিচালিত ট্রাস্কফোর্স অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত নারী হলেন মোসা. সেলিনা বেগম (৬৫)। তিনি হুজরাপুর রেলবাগান এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় সেলিনা বেগমের হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অধিদপ্তরের দাবি, গ্রেফতারকৃত সেলিনা বেগম একাধিক মাদক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Belgium VS Iran
79'
0 - 0
World Cup