রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহতদের পরিচয় জানাল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহতদের পরিচয় জানাল পুলিশ
expand
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহতদের পরিচয় জানাল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত দুজনের নাম পেয়েছে পুলিশ। নিহত একজনের নাম জিহাদ, ১৭ বছর বয়সী এই কিশোর জেলার শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়ার মুনিরুল ইসলামের ছেলে। আরেক জনের নাম আল আমিন (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধামার মোড় এলাকার মোয়াজ্জেমের ছেলে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

নিহতদের পরিচয় নিশ্চিতের বিষয়ে ওসি নূরে আলম বলেন, আমরা প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হয়েছি। এরপরেও তাদের ফিঙ্গারপ্রিণ্টের মাধ্যমে পরিচয় চূড়ান্ত করা হবে। এ নিয়ে আমাদের টিম কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ভোর ৫টার দিকে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক আলামত দেখে এটি ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডি ঘটনাস্থলে এসে তাদের কার্যক্রম পরিচলনা করে। এ ঘটনায় ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X