শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র
expand
আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আমবাগান থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডাগামী সড়কের উত্তরে নিউ রফিক অটো রাইসমিলের পাশে আমগাছের ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব অস্ত্র উদ্ধার করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানিয়েছে, একটি টহল দল জেলার সব থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে আমগাছের ঝোঁপের ভেতর একটি সাদা রঙের সন্দেহজনক প্লাস্টিকের বস্তা পড়ে আছে। পরে বস্তার ভেতর থেকে দুটি তলোয়ার, একটি রামদা, একটি স্টিলের বল্লম, দুটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ান শ্যুটার পিস্তল, দুটি খালি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনা করা হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন