বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডাল উদ্ধার, ভারতীয় নাগরিক আটক
expand
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডাল উদ্ধার, ভারতীয় নাগরিক আটক

যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি ) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।

এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা ট্রাকের ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেন্ডাল উদ্ধার করেন। অভিযানে মোঃ আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তি মোঃ আনার গাজী, পিতা হাজরা গাজী, গ্রাম মনিগ্রাম সুখপুকুর, থানা বনগাঁও, জেলা উত্তর চব্বিশ পরগনা (কলকাতা), ভারত। উদ্ধারকৃত অবৈধ ট্যাপেন্ডালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup